Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

বেনাপোলে বড় ভাইকে কুপিয়ে হত্যা চেষ্টা

এখন সময়: মঙ্গলবার, ২১ জুলাই , ২০২৬, ০৬:২৬:০৪ পিএম

নিজস্ব প্রতিবেদক : যশোরের বেনাপোলে বড় ভাইকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যার চেষ্টা করেছে ছোট ভাই। শুক্রবার (১৭ জুলাই নিজ বাড়িতে এ ঘটনা ঘটে। আহতের নাম ফিরোজ হোসেন (৫০)। তিনি বেনাপোল পোর্ট থানার বারোপোতা গ্রামের শাহাদাত হোসেনের ছেলে। ফিরোজ যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন।

আহত ফিরোজ হোসেন জানান, পারিবারিক কলহের জের ধরে শুক্রবার সকাল ৯ টার দিকে ছোট ভাই মনির আহমেদ তার ওপর হামলা চালায়। এসময় মনির রামদা দিয়ে তাকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যার চেষ্টা করে। পরে বাড়ির লোকজন তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করেন। হাসপাতালের জরুরি বিভাগের ইনচার্জ ডা. বিচিত্র মল্লিক জানান, অতিরিক্ত রক্তক্ষরণে ফিরোজ হোসেনের অবস্থা গুরুতর। পুরুষ সার্জারী ওয়ার্ডে তার চিকিৎসা চলমান।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)