Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

❒অধ্যক্ষ মোস্তাক মোরশেদ সভাপতি ও অ্যাড. তাহমিদ আকাশ সম্পাদক

সুজন’র যশোর জেলা কমিটি পুনর্গঠন

এখন সময়: শুক্রবার, ১৭ জুলাই , ২০২৬, ১২:৫৯:০৭ এম

প্রেস বিজ্ঞপ্তি : সুশাসনের জন্য নাগরিক-সুজন এর যশোর জেলা কমিটি পুনর্গঠন করা হয়েছে। বৃহস্পতিবার বিকালে যশোর শহরের জয়তী সোসাইটির সভাকক্ষে আয়োজিত এক সাধারণ সভায় এ কমিটি গঠন করা হয়। কমিটিতে অধ্যক্ষ মোস্তাক মোরশেদ সভাপতি ও অ্যাডভোকেট তাহমিদ আকাশ সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। ৩১ সদস্য বিশিষ্ট কমিটির অন্য সদস্যরা হলেন-সহসভাপতি অধ্যাপক আব্বাস উদ্দীন, প্রাক্তন শিক্ষা কর্মকর্তা রবিউল ইসলাম, অ্যাড. নার্গিস নাহার, শিক্ষক মমতাজ আহসান ও ব্যাংকার সাঈদুর রহমান, যুগ্ম-সম্পাদক শিক্ষক আবু শাহীন ও অ্যাড. সোনিয়া শারমিন, সাংগঠনিক সম্পাদক আক্তারুজ্জামান, সহ-সাংগঠনিক সম্পাদক আবু হুরায়রা, অর্থ-সম্পাদক ব্যাংকার মনিরুজ্জামান, প্রচার সম্পাদক সাংবাদিক রফিকুল ইসলাম, সমাজ কল্যাণ সম্পাদক শিক্ষক মুহাম্মদ সাইফুল ইসলাম প্রমুখ। কমিটি গঠনকালে অধ্যক্ষ মোস্তাক মোরশেদের সভাপতিত্বে সম্মানিত অতিথি হিসেবে দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ-এর বিভাগীয় প্রতিনিধি খোরশেদ আলম উপস্থিত ছিলেন। সভায় কমিটি গঠনের পাশাপাশি গণতন্ত্র শক্তিশালীকরণ কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা ও স্থানীয় নাগরিকদের বিভিন্ন সমস্যা সমাধানের লক্ষ্যে বাৎসরিক কর্ম-পরিকল্পনা গ্রহণ করা হয়। নবগঠিত কমিটি আগামী ২ বছরের জন্য যশোর জেলাব্যাপী বিভিন্ন কার্যক্রম পরিচালনা করবে।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)