Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

বেনাপোল সীমান্তে বিজিবির অভিযানে চোরাচালানি পণ্য জব্দ

এখন সময়: সোমবার, ১৭ আগস্ট , ২০২৬, ১২:৫০:৫৮ এম

শেখ কাজিম উদ্দিন, বেনাপোল : যশোরের বেনাপোল আইসিপি সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ভারতীয় বিভিন্ন চোরাচালানি পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বৃহস্পতিবার (১৬ জুলাই) যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়ন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। বিজিবি জানায়, সীমান্তে চোরাচালানবিরোধী অভিযানের অংশ হিসেবে বেনাপোল আইসিপি এলাকায় অভিযান পরিচালনা করে ৮টি ভারতীয় শাড়ি, আধা কেজি জিরা, ২০ কেজি ফুসকা, ১২০টি চকলেট এবং ২৭৬টি বিভিন্ন ধরনের কসমেটিকস সামগ্রী জব্দ করা হয়। জব্দকৃত মালামালের আনুমানিক বাজারমূল্য ১ লাখ ৯০ হাজার ৬৫০ টাকা। যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান বলেন, সীমান্তে চোরাচালান রোধে বিজিবির এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)