শেখ কাজিম উদ্দিন, বেনাপোল : যশোরের শার্শা উপজেলার পাঁচভূলাট সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ১২ পিস ইয়াবা ট্যাবলেট ও ০.২ গ্রাম গাঁজাসহ এক ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বৃহস্পতিবার (১৬ জুলাই) খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়ন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। বিজ্ঞপ্তিতে বলা হয়, বিজিবির চলমান মাদক ও চোরাচালানবিরোধী অভিযানের অংশ হিসেবে গত ১৫ জুলাই পাঁচভূলাট বিওপির সদস্যরা দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করেন। এ সময় ১২ পিস ইয়াবা ট্যাবলেট ও ০.২ গ্রাম গাঁজাসহ আমিরুল ইসলাম (৩০) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। তিনি যশোরের বেনাপোল পোর্ট থানার শিকড়ী গ্রামের জয়নাল আবেদীনের ছেলে। খুলনা ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোঃ নাফিজ ইমতিয়াজ আহসান বলেন, দেশের সীমান্ত এলাকায় মাদক ও সব ধরনের চোরাচালান রোধে বিজিবির এ ধরণের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।