Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

অভয়নগরে দুই মাতালের কারাদণ্ড

এখন সময়: শনিবার, ১১ জুলাই , ২০২৬, ০২:২৪:৩৯ এম

অভয়নগর (যশোর) প্রতিনিধি: যশোরের অভয়নগরে মাতলামি করার অভিযোগে মনিরুল ইসলাম (৫০) ও আব্দুল জব্বার (৪০) নামের দুই ব্যক্তিকে একমাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা করে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার (১০ জুলাই) দুপুরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ সালাউদ্দীন দিপু এ দণ্ডাদেশ দেন। দণ্ডপ্রাপ্ত মনিরুল ইসলাম উপজেলার নওয়াপাড়া গ্রামের বেঙ্গল রেলগেট এলাকার মৃত নূরল ইসলামের ছেলে এবং আব্দুল জব্বার একই গ্রামের ফিরোজ গাজীর ছেলে। ভ্রাম্যমাণ আদালতের পেশকার সুব্রত কুমার রায় জানান, দেশি মদ খেয়ে মাতলামি করছে এমন অভিযোগের ভিত্তিতে শুক্রবার দুপুরে নওয়াপাড়া রেলস্টেশন সংলগ্ন ছাগল হাটে অভিযান চালানো হয়। এসময় মনিরুল ইসলাম ও আব্দুল জব্বার নামে দুই ব্যক্তিতে মদ্যপ অবস্থায় আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক তাদেরকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা করে জরিমানা করেন। এ ‍বিষয়ে ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ সালাউদ্দীন দিপু বলেন, 'মদ্যপ অবস্থায় আটক দুই ব্যক্তিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড ও জরিমানা করা হয়েছে।'

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)