নিজস্ব প্রতিবেদক : প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুনের দ্রুত সুস্থতা কামনায় এক দোয়া মাহফিল মঙ্গলবার ক্লাবের আর এম সাইফুল আলম মুকুল মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। প্রেসক্লাব যশোরের আয়োজনে এই দোয়া মাহফিলে মাহফিলে উপস্থিত ছিলেন ক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি ওয়াহাবুজ্জামান ঝন্টু, সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা একরাম উদ্ দ্দৌলা, সাবেক সহসভাপতি বোরহান উদ্দিন জাকির, গ্রামের কাগজ সম্পাদক মবিনুল ইসলাম মবিন, দৈনিক লোকসমাজের ভারপ্রাপ্ত সম্পাদক আনোয়ারুল কবির নান্টু, সমাজের কথার ভারপ্রাপ্ত সম্পাদক আমিনুর রহমান মামুন, ক্লাবের সহ-সভাপতি শেখ দিনু আহমেদ, সাধারণ সম্পাদক এসএম তৌহিদুর রহমান, সাংবাদিক নেতা সাজেদ রহমান, ফারাজী আহমেদ সাঈদ বুলবুল, সাজ্জাদ গনি খান রিমন, মনোতোষ বসু, নুর ইসলাম, সাইফুর রহমান সাইফ, শহীদ জয়সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স বিডিআর প্রতিনিধি ও সাংবাদিক নেতৃবৃন্দ । এ সময় অসুস্থ জাহিদ হাসান টুকুনের সফল চিকিৎসা, দ্রুত আরোগ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন হৃদরোগে আক্রান্ত হয়ে বর্তমানে ঢাকার ইব্রাহিম কার্ডিয়াক হসপিটাল অ্যান্ড রিসার্চ সেন্টারে চিকিৎসাধীন রয়েছেন। পরীক্ষা-নিরীক্ষায় তার হার্টের তিনটি রক্তনালিতে ব্লক ধরা পড়ায় চিকিৎসকরা দ্রুত ওপেন হার্ট সার্জারি বা বাইপাস সার্জারির সিদ্ধান্ত নিয়েছেন। বৃহস্পতিবার তার অস্ত্রোপচারের সম্ভাবনা রয়েছে।