Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

অভয়নগরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন

এখন সময়: সোমবার, ৬ জুলাই , ২০২৬, ০৮:২৯:০৭ পিএম

অভয়নগর (যশোর) প্রতিনিধি: ‘উন্নত পল্লী সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে যশোরের অভয়নগরে প্রথম জাতীয় পল্লী উন্নয়ন দিবস ২০২৬ উদযাপন করা হয়েছে। সোমবার (৬ জুলাই) সকালে উপজেলা প্রশাসন ও পল্লী উন্নয়ন বোর্ডের (বিআরডিবি) আয়োজনে পরিষদের সভাকক্ষে আলোচনা সভা, চেক ও গাছের চারা বিতরণ এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। এর আগে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা দেবাশীষ কুমার দাশের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ সালাউদ্দীন দিপু। সাংস্কৃতিক কর্মী দেবাশীষ দাস নান্টুর সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কাজী গোলাম হায়দার ডাবলু, নওয়াপাড়া পৌর বিএনপির সভাপতি আবু নঈম মোড়ল, উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মহিউল ইসলাম, নওয়াপাড়া প্রেসক্লাবের সভাপতি এস এম মুজিবর রহমান, সাবেক সভাপতি নজরুল ইসলাম মল্লিক। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি ফারাজী মতিয়ার রহমান, পৌর জামায়াতে ইসলামীর আমির মাওলানা আলতাফ হোসেন, অভয়নগর থানার ওসি (তদন্ত) জাহিদুল ইসলাম, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা লিপটন সরদার প্রমুখ। উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা দেবাশীষ কুমার দাশ জানান, প্রথম জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে তিন জন সদস্যকে চার লাখ টাকার উদ্যোক্তা ঋণের চেক এবং পায়রাহাট মাধ্যমিক বিদ্যালয়ের সাত জন কিশোরীকে এক লাখ ২৩ হাজার ৯৪০ টাকার উৎসাহ ভাতার চেক ও গাছের চারা বিতরণ করা হয়। এছাড়া চিত্রাংকন প্রতিযোগিতার বিজয়ী তিন জন শিক্ষার্থীকে পুরস্কৃত করা হয়েছে।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)