Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

শিয়ালের সাথে মোটরসাইকেলের ধাক্কা, প্রাণ গেল যুবকের

এখন সময়: বুধবার, ১ জুলাই , ২০২৬, ০৭:৫৭:৪৪ পিএম

নিজস্ব প্রতিবেদক : যশোর বাঘারপাড়ার বন্দবিলা ইউনিয়নের গাইদঘাট সড়কে মোটরসাইকেল দুর্ঘটনায় মহব্বত আলী (২৭) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আশিক (২৫) নামে আরও একজন গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। মঙ্গলবার রাত আনুমানিক ৯টা ৪৫ মিনিটে এ দুর্ঘটনা ঘটে। নিহত মহব্বত আলী ইছালী ইউনিয়নের কিসমত রাজাপুর গ্রামের সাইদুল মণ্ডলের একমাত্র ছেলে। আহত আশিক একই গ্রামের মুকুল লস্কারের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, মহব্বত আলী মোটরসাইকেল চালিয়ে গাইদঘাট সড়ক দিয়ে যাওয়ার সময় হঠাৎ একটি শিয়াল রাস্তা পার হতে গেলে সেটির সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা লাগে। এতে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলটি সড়কে ছিটকে পড়ে। দুর্ঘটনায় মোটরসাইকেলের দুই আরোহী গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় মোহব্বত আলী মারা যান। আহত আশিক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। মহব্বত আলীর অকাল মৃত্যুতে পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। তিনি চার বছর বয়সী একটি কন্যাসন্তান ও মাত্র ছয় মাস বয়সী আরেক কন্যাসন্তান রেখে গেছেন। পরিবারের একমাত্র সন্তান হওয়ায় তার মৃত্যুতে স্বজনদের আহাজারিতে এলাকার পরিবেশ ভারী হয়ে ওঠে। পারিবারিক সূত্রে জানা গেছে, বুধবার যোহরের নামাজের পর নিজ বাড়িতে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে। মহব্বত আলীর মৃত্যুতে এলাকাবাসী গভীর শোক প্রকাশ করেছেন। তারা মরহুমের রুহের মাগফিরাত কামনার পাশাপাশি শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)