Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

স্কুলে যাওয়ার পথে সড়কে ঝরলো শিক্ষকের প্রাণ

এখন সময়: রবিবার, ২৮ জুন , ২০২৬, ০১:৩৫:০৭ পিএম

বিল্লাল হোসেন: যশোরে মোটরসাইকেল চালিয়ে স্কুলে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় সেলিম রেজা (৪০) নামে এক শিক্ষকের মৃত্যু হয়েছে। যাত্রীবাহী একটি বাস তাকে চাপা দিলে ঘটনাস্থলে তিনি মারা যান।রোববার (২৮ জুন) সকাল পৌনে ৮ টার দিকে যশোর-মাগুরা মহাসড়কের সদর উপজেলার হাশিমপুরের আহার পল্লী রেস্টুরেন্টের সামনে দুর্ঘটনাটি ঘটে। নিহত সেলিম রেজা বাঘারপাড়া উপজেলার জহুরপুর ইউনিয়নের খালিয়া গ্রামের লুৎফর রহমানের ছেলে। তিনি লেবুতলা মাধ্যমিক বিদ্যালয়ের ইংরেজি বিষয়ের শিক্ষক ছিলেন। নিহতের স্বজনরা জানান, সেলিম রেজা যশোর শহরে ভাড়া বাড়িতে পরিবার নিয়ে বসবাস করতেন। রোববার সকালে পালসার ব্যান্ডের মোটরসাইকেল চালিয়ে স্কুলে যাওয়ার পথে তিনি বাস চাপায় মারা গেছেন। প্রত্যক্ষদর্শীরা জানান, হাশিমপুর এলাকার আহার পল্লী রেস্টুরেন্টের সামনের সড়কে প্রথমে আলমসাধু গাড়িতে থাকা বস্তায় ধাক্কা লাগলে সেলিম রেজা মোটরসাইকেলে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। তখন সামনে থেকে আসা একটি ধাক্কা দিলে তিনি সড়কের ওপর ছিটকে পড়ে। তিনি। এ সময় ঢাকাগামী যাত্রীবাহী একটি বাস তাকে চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলে মারা যান স্কুল শিক্ষক সেলিম রেজা। ইছালী পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপ পরিদর্শক (এসআই) আনিসুর রহমান জানান, পিকআপের ধাক্কায় পড়ে গিয়ে বাসচাপায় সেলিম রেজা নামে ওই শিক্ষকের মৃত্যু হয়েছে। ঘাতকবাস ও পিকআপ পালিয়ে গেছে। বারোবাজার হাইওয়ে থানা পুলিশ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)