Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

আর্স বাংলাদেশের নব নির্বাচিত কমিটির সভাপতি রীনা ও সম্পাদক শামছুল আলম

এখন সময়: রবিবার, ২৮ জুন , ২০২৬, ০২:২২:১৩ এম

প্রেসবিজ্ঞপ্তি: বেসরকারী উন্নয়ন সংস্থা আর্স বাংলাদেশ এর সাধারণ পরিষদের ৫১তম সভা গত ২৬ জুন সংস্থার প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সংস্থার রিটার্নিং অফিসার গাজী মোহাম্মদ সালাহ উদ্দিন। সভায় সংস্থার বার্ষিক রিপোর্ট উপস্থাপন করেন নির্বাহী পরিচালক ও সাধারণ সম্পাদক শামছুল আলম এবং বার্ষিক আয় ব্যয়ের রিপোর্ট উপস্থাপন করেন অর্থ সম্পাদক ফজলুর রহমান। সাধারণ সম্পাদকের রিপোর্ট ও অর্থ সম্পাদকের রিপোর্টের উপর উপস্থিত সদস্যরা বক্তৃতা করেন এবং ভুল-ত্রুটি সংশোধন পূর্বক তা পাস করে দেন। পরে আগামী ৩ বছরের জন্য সংস্থা পরিচালনার জন্য ৭ সদস্য বিশিষ্ট নির্বাহী কমিটি গঠন করা হয়। নবগঠিত কমিটির সভাপতি মনোনীত হন সংস্থার প্রবীনতম সদস্য রীনা দেবী ত্রিপুরা এবং সাধারণ সম্পাদক হিসেবে পুন: নির্বাচিত হন আর্স বাংলাদেশের প্রতিষ্ঠাতা মোঃ শামছুল আলম । নব নির্বাচিত কমিটির সহ-সভাপতি নির্বাচিত হন মোঃ আসলাম উদ্দীন এবং অর্থ সম্পাদক নির্বাচিত হন মোছাঃ শারমিন নাহার । এছাড়া নব নির্বাচিত কমিটির কার্য নির্বাহী কমিটির সদস্য নির্বাচিত হন যথাক্রমে আব্দুল মতিন, এইচ এম কামরুজ্জামান ও সূজনা ইয়াসমিন । সভায় নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দ ছাড়াও সাধারণ পরিষদের অন্যান্য সম্মানিত সদস্য ও কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। সভায় উপস্থিত সদস্যবৃন্দ নতুন কমিটিকে আন্তরিক অভিনন্দন জানান এবং আশাবাদ ব্যক্ত করেন যে, নতুন মেয়াদের এই কমিটি সংস্থার সামাজিক ও উন্নয়নমূলক কার্যক্রমকে আরও গতিশীল ও বেগবান করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)