Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

অভয়নগরে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন ২৮ জুন  

এখন সময়: বৃহস্পতিবার, ২৫ জুন , ২০২৬, ০৯:২২:১৭ পিএম

অভয়নগর (যশোর) প্রতিনিধি : আগামী ২৮ জুন রোববার সারা দেশের ন্যায় যশোরের অভয়নগরে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন অনুষ্ঠিত হবে। ওই দিন সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ৬ থেকে ৫৯ মাস বয়সী শিশুকে একটি করে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন ২০২৬ উপলক্ষে বৃহস্পতিবার (২৫ জুন) দুপুরে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সভাকক্ষে এক অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়। জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের আয়োজনে ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বাস্তবায়নে অবহিতকরণ ও পরিকল্পনা সভার সভাপতিত্বে করেন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আলীমুর রাজীব। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ সালাউদ্দীন দিপু। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নুরুজ্জামান, উপজেলা শিক্ষা কর্মকর্তা ওলিউর রহমান, ইমাম পরিষদের সভাপতি হাফেজ মাওলানা গোলাম মাওলা, নওয়াপাড়া প্রেসক্লাবের সভাপতি এস এম মুজিবর রহমান, সাবেক সভাপতি নজরুল ইসলাম মল্লিক। অবহিতকরণ ও পরিকল্পনা সভায় স্থানীয় জনপ্রতিনিধি, সাংবাদিক, এনজিও, ইমাম পরিষদ, ইসলামিক ফাউন্ডেশন, স্বেচ্ছাসেবকসহ ৩০ জন অংশগ্রহণ করেন।  

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)