নিজস্ব প্রতিবেদক : জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে অফিস চত্বরে শুরু হয়েছে তিনদিন ব্যাপী ফল মেলা। করব মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস প্রতিপাদ্যে বৃহস্পতিবার সকালে মেলার উদ্বোধন করা হয়। প্রধান অতিথি হিসেবে বেলুন ও ফেস্টুন উড়িয়ে মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান। তিনি বলেন শুধু গাছ লাগালে হবে না, পরিচর্যা করে বড় করে তুলতে হবে। যশোর জেলায় ফল, ফুলের সুনাম আছে। এগুলো বিদেশে পাঠাতে হবে। বিদেশে পাঠাতে হলে নিরাপদ খাদ্য উৎপাদন করতে হবে। বিশেষ অতিথি ছিলেনপুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম, জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খোকন । জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোশাররফ হোসেনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন আঞ্চলিক কৃষি গবেষণা ইন্সটিটিউটের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. সৈয়দ মোঃ মিজানুর রহমান, মৃত্রিকা সম্পদ গবেষণা ইন্সটিটিউটের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. মোতাসীম আহম্মেদ, পরিবার পরিকল্পনা বিভাগের উপপরিচালক দিলদার হোসেন, জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা সিদ্দিকুর রহমান প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন অতিরিক্ত উপপরিচালক সমরেন বিশ্বাস। অনুষ্ঠান শুরুর পূর্বে র্যালি বের করা হয়। এরপর ফিতা কেটে বেলুন ও ফেস্টুন উড়িয়ে ফল মেলার উদ্বোধন করা হয়।