Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

যশোরের সামাজিক ব্যক্তিত্ব রোটারিয়ান ফজলে রাব্বি মোপাশা আর নেই

এখন সময়: বৃহস্পতিবার, ২৫ জুন , ২০২৬, ০৩:৩৭:০৪ এম

নিজস্ব প্রতিবেদক : রোটারি ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট ৬৪ ( রিশপা) এর অ্যাসিস্ট্যান্ট কান্ট্রি কো-অর্ডিনেটর যশোরের রোটারি আন্দোলনের অন্যতম প্রধান সামাজিক ব্যক্তিত্ব, রোটারি ক্লাব অফ যশোর নকশী কাঁথার স্রষ্টা ফজলে রাব্বি মোপাশা আর নেই। বুধবার সন্ধ্যা সাড়ে ছয়টায় ঢাকার ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি...........রাজিউন)। তিনি যশোর শহরের বেজপাড়া বস্তাপট্টি মোড়ে নিজ বাসভবন ইনফিনিটিতে বসবাস করতেন। তার বয়স হয়েছিল ৬২ বছর। তিনি স্ত্রী ২ ছেলে, পুত্রবধূ, পোতাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। মঙ্গলবার তার নিজ হাতে গড়া রোটারি ক্লাব অফ যশোর নকশি কাঁথার ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী এবং ২০২৫-২৬ বর্ষের শেষ সভা উপলক্ষে বিশেষ এবং বর্ণাঢ্য আয়োজন শেষ করে রাত সাড়ে ১০ টার পরে সহধর্মিনী কণাকে সাথে করেই ফিরে যায় নিজ বাসায়। কিছুক্ষণ পর অসুস্থ হয়ে পড়লে রাতেই তাকে ২৫০ শয্যা যশোর জেনারেল হাসপাতালে করোনারি কেয়ার ইউনিটে নেয়া হলে সেখানে কর্তব্যরত ডাক্তারের পরামর্শে ঢাকা ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনে নেয়া হয়। সেখানেই অবস্থার অবনতি হলে তাকে আইসিইউতে রাখা হয়। যশোর মুদ্রণ মালিক সমিতির নির্বাচিত সভাপতি, ক্যান্টনমেন্ট কলেজ এ্যালামনাই এসোসিয়েশনের প্রতিষ্ঠাতা, কিংশুক সংগীত শিক্ষা কেন্দ্রসহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের সাথে যুক্ত ছিলেন তিনি। তার আকস্মিক এই মৃত্যুর সংবাদ জেলা সকল শ্রেণী-পেশার এর মাঝে নেমে এসেছে শোকের ছায়া। রাতে ঢাকা সোবহানবাগ মসজিদ প্রাঙ্গণে প্রথম নামাজে জানাজা শেষে রাতেই তার মরদেহ যশোরে আনা হয়। মোপাশার ছোট বোন সানজিদা লাসানি বিপাশা জানান-আজ ( বুধবার) বাদ জোহর চৌরাস্তা জামে মসজিদে নামাজে জানাজা শেষে বেজপাড়া কবর স্থানে তার বাবা, মাসহ নিকট আত্মীয়দের কবরের পাশে তাকে সমাহিত করা হবে।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)