Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

মণিরামপুর ঝালঝাড়ায় গরুসহ চোর আটক, পুলিশে সোপর্দ

এখন সময়: বুধবার, ২৪ জুন , ২০২৬, ০৩:৪৫:০৬ পিএম

জাকির হোসেন,কুয়াদা : মণিরামপুরের ঝালঝাড়ায় সন্দেহজনক ভাবে গরুসহ সবুজ হোসেন নামে এক চোরকে আটক করেছে জনতা। সে মণিরামপুর উপজেলার রোহিতা ইউনিয়নের এড়ান্দা গ্রামের আসর আলীর ছেলে। পরে তাকে পুলিশে সোপর্দ করা হয়। মঙ্গলবার (২৩ জুন) মণিরামপুরের ঝালঝাড়ায় গরু নিয়ে একজনকে সন্দেহজনক ভাবে চলাফেরা করতে দেখে স্থানীয়রা। এসময় তাকে জিজ্ঞাসাবাদ করলে পালানোর চেষ্টা করে। ধাওয়া দিয়ে তাকে ধরা হয়। ধৃতকে স্থানীয়রা উত্তম মাধ্যম দিলে সে চুরির কথা অপকটে স্বীকার করে।একই গ্রামের ইকলাস নামে এক ব্যক্তি তাকে গরুটি মণিরামপুরের দিকে নিয়ে যেতে বলেছিলেন তবে চুরির সঙ্গে আরও কেউ জড়িত থাকতে পারে। পরে গরু মালিকের সন্ধান মেলে। তিনি একই উপজেলার লেবুগাতী গ্রামের আব্দুল আজিজ বলে জানা যায়। এসময় খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে গরুসহ ধৃত সবুজকে সোপর্দ করা হয়। এ ঘটনায় আব্দুল আজিজ থানায় অভিযোগ দায়ের করেছেন। বুধবার (২৪ জুন) আটককৃত সবুজকে পুলিশ আদালতে সোপর্দ করলে আদালত তাকে জেল-হাজতে প্রেরণ করেন। এ বিষয়ে মণিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাঈদ জানান, ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত আছে কিনা তা তদন্ত করে দেখা হচ্ছে।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)