Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

ঢাকায় সাংবাদিকের ওপর হামলা : কঠোর বার্তা দিলেন নড়াইলের সাংবাদিকরা

এখন সময়: সোমবার, ২৯ জুন , ২০২৬, ০৫:৫২:৩৯ পিএম

ফরহাদ খান, নড়াইল : পেশাগত দায়িত্ব পালনকালে মঙ্গলবার ঢাকার ধানমন্ডি এলাকায় দৈনিক সকালের মাল্টিমিডিয়া রিপোর্টার মাহফুজুর রহমান শিশিরের ওপর জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের হামলার ঘটনায় নড়াইলে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। নড়াইল প্রেসক্লাবের উদ্যোগে বুধবার (২৪ জুন) বেলা সাড়ে ১১টার দিকে আদালত চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় বক্তব্য রাখেন-নড়াইল প্রেসক্লাবের সভাপতি এস এম আব্দুল হক, সাধারণ সম্পাদক মাহবুবুর রশিদ লাবলু, যুগ্মসাধারণ সম্পাদক আল আমিন, সাপ্তাহিক নড়াইল কণ্ঠের সম্পাদক কাজী হাফিজুর রহমান, দৈনিক আমার দেশ পত্রিকার নড়াইল প্রতিনিধি খায়রুল আরেফিন রানা, দৈনিক আইনবার্তার নড়াইল প্রতিনিধি রাজু আহমেদ ও দৈনিক আমার সংবাদ পত্রিকার নড়াইল প্রতিনিধি তানজীর হোসেন। বক্তারা বলেন, জামায়াতে ইসলামীর নেতাকর্মী কর্তৃক দৈনিক সকালের সাংবাদিক মাহফুজুর রহমান শিশিরের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা জানাই। যারা সাংবাদিকদের ওপর হামলা করে, তারা গণতন্ত্রে বিশ্বাস করে না। তাদেরকে দ্রুত সময়ের মধ্যে গ্রেফতারপূর্বক বিচারের আওতায় আনতে হবে। অন্যথায় সাংবাদিক সমাজ কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে। কলম ও ক্যামেরা রেখে রাজপথে নামতে বাধ্য হবে।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)