Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

তালবাড়ীয়া মাধ্যমিক বিদ্যালয় ও সবুজ একাডেমির বার্ষিক ক্রীড়া পুরস্কার বিতরণ

এখন সময়: শনিবার, ২০ জুন , ২০২৬, ১১:৪৯:০৮ পিএম

ক্রীড়া প্রতিবেদক: বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম বলেছেন-বিএনপি জনকল্যাণমূলক রাজনীতি করে। শিক্ষা, চিকিৎসাসহ সকল ক্ষেত্রে উন্নয়নে কাজ করছে। শিক্ষার্থীদের যথাযথভাবে গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর। যে শিক্ষা গ্রহণ করলে শিক্ষার্থী বেকার না থাকে, সে লক্ষ্যে পাঠ্যপুস্তকে কারিগরি শিক্ষা অন্তর্ভুক্ত করা হবে। যাতে করে শিক্ষার্থীরা শিক্ষাজীবন শেষ করে বেকার না থাকে। শিক্ষকদের স্কুল থেকে শিক্ষার্থীদের মেধা চিহ্নিত করে পাঠদান করতে হবে। তবেই শিক্ষার্থীদের মেধার বিকাশ ঘটবে। পাশাপাশি খেলাধুলা, সাংস্কৃতিক প্রতিযোগিতার মাধ্যমে শিক্ষাকে আনন্দদায়ক করে তুলতে হবে। তালবাড়ীয়া মাধ্যমিক বিদ্যালয় ও সবুজ একাডেমির বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আনজুরুল হক খোকন। বিদ্যালয়ের সভাপতি ও যশোর পৌরসভার সহকারী প্রকৌশলী বিএম কামাল আহমেদের সভাপতিত্বে বক্তব্য রাখেন তালবাড়ীয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক উসমান গণি, মানপত্র পাঠ করেন সহকারী শিক্ষক সোনিয়া খাতুন। উপস্থিত ছিলেন নওয়াপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি মশিউর রহমান বাবলু, সাধারণ সম্পাদক ও সাবেক চেয়ারম্যান আলতাফ হোসেন, বাহাদুর পুর মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি আমিনুর রহমান মধু, তালবাড়ীয়া সবুজ একাডেমির সভাপতি ডাঃ আক্তার হোসেন, প্রধান শিক্ষক আম্বিয়া খাতুন প্রমুখ। অনুষ্ঠানে ৪৬ ইভেন্টে বিজয়ী ১৩৮ শিক্ষার্থীর মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)