Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

এ কেমন শত্রুতা, লাখ টাকার কলা কর্তন

এখন সময়: মঙ্গলবার, ১৬ জুন , ২০২৬, ১২:১৪:৪৫ এম

নিজস্ব প্রতিবেদক, মহেশপুর : রাতের আধারে শত্রুতা করে কে বা কারা ঝিনাইদহের মহেশপুর উপজেলার ফতেপুর ইউনিয়নের খাঁ পুরন্দরপুর গ্রামের মসলেম মৃধার প্রায় ১শ’ কলার কাদি ও ফলন্ত কলা গাছ কেটে সাবাড় করে দিয়েছে দুর্বৃত্তরা। এতে কৃষকের লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন এলাকাবাসী। এ ঘটনাটি ঘটেছে রোববার ভোর রাতের কোনো এক সময়। ক্ষতিগ্রস্ত কৃষক মসলেম মৃধা জানান, এলাকায় আমার সাথে কারও কোনো শত্রুতা নেই। কিন্তু কারা আমার এতো বড় ক্ষতি করলো? তিনি আরো জানান, আমি বিভিন্ন স্থানে মাছ চাষ করাসহ নিজ গ্রাম খাঁ পুরন্দরপুর হালদারপাড়া সংলগ্ন খাঁ পুরন্দরপুর মাঠে গত ২ বছর যাবত দেশি সরবি ও চাঁপাকলা লাগিয়ে পরিচর্যা করে আসছিলাম। আমি পার্শ্ববর্তী জীবননগর উপজেলা শহরে নিজস্ব বাসাবাড়ি তৈরি করে সেখানে বসবাস করে থাকি। আমার ভাই কলা বিক্রির উদ্দ্যেশে রোববার সকালে কলাবাগানে গিয়ে দেখেন কে বা কারা আমার ১শ’টি কলারকাদি কেটে সাবাড় করে দিয়েছে। এঘটনায় সোমবার সকালে কৃষক মসলেম মৃধা বাদী হয়ে মহেশপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)