Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

নড়াইলে ১৩ জন তরুণ উদ্যোক্তার ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের উদ্বোধন

এখন সময়: সোমবার, ২৯ জুন , ২০২৬, ০৫:৫২:২৮ পিএম

ফরহাদ খান, নড়াইল : নড়াইলে বিভিন্ন পেশার ১৩ জন তরুণ উদ্যোক্তা গড়ে তুলেছেন ‘নিউ স্কয়ার সার্জিক্যাল ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার’। শুক্রবার (১২ জুন) দুপুরে জেলা হাসপাতাল সড়কে আনোয়ারা আওয়াল কমপ্লেক্সে স্বাস্থ্যসেবামূলক প্রতিষ্ঠানটির উদ্বোধন করেন, নড়াইল-২ আসনের সংসদ সদস্য আতাউর রহমান বাচ্চু। উদ্বোধন উপলক্ষে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও ডায়াবেটিক পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
শাহাদাত হোসেন সাবুর সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন-বাংলাদেশ প্রাইভেট হাসপাতাল, ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশন নড়াইল জেলা শাখার সভাপতি বিদ্যুৎ কুমার সান্ন্যাল।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন-জেলা পরিষদ প্রশাসক বীরমুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান আলেক, জেলা বিএনপির সাবেক সহসভাপতি জুলফিকার আলী মন্ডল, সাবেক যুগ্মসাধারণ সম্পাদক আলী হাসান, নড়াইল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এমএম মাহবুবুর রশিদ লাবলু, বাংলাদেশ প্রাইভেট হাসপাতাল, ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশন জেলা শাখার সাধারণ সম্পাদক এস এম সাজ্জাদ রহমান, চিত্রা ক্লিনিকের স্বত্ত্বাধিকারী তরিকুল ইসলাম, নিউ স্কয়ার সার্জিক্যাল ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের পরিচালক তরুণ উদ্যোক্তা মিল্টন শেখ, আল আমিনসহ অনেকে।
বক্তারা বলেন, বিভিন্ন পেশার ১৩ জন তরুণ উদ্যোক্তার হাতে গড়ে উঠা স্বাস্থ্যসেবামূলক প্রতিষ্ঠানটি নিঃসন্দেহে প্রসংশার দাবিদার। অনেকের টাকা-পয়সার থাকা সত্ত্বেও উদ্যোক্তা হতে পারেন না। বিপথে টাকা ব্যয় করেন। অথচ ১৩জন তরুণ উদ্যোক্তা ‘নিউ স্কয়ার সার্জিক্যাল ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার’ নামে একটি প্রতিষ্ঠান গড়ে তুলেছেন। এখানে অনেকের কর্মসংস্থান সৃষ্টি হয়েছে। তাই শুধু ব্যবসা নয়, সেবার মানসিকতা নিয়ে এগিয়ে যেতে হবে। সঠিক রোগ নির্ণয় ও উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিত করাই হোক এই প্রতিষ্ঠানের মূল লক্ষ্য।
নিউ স্কয়ার সার্জিক্যাল ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের পরিচালক তরুণ উদ্যোক্তা মিল্টন শেখ জানান, তাদের এখানে আধুনিক যন্ত্রপাতি, অপারেশন থিয়েটার, প্যাথলজি, রক্ত ও ডায়াবেটিক পরীক্ষাসহ অভিজ্ঞ চিকিৎসকদের মাধ্যমে চিকিৎসা দেয়া হবে। ১৩ জন তরুণ উদ্যোক্তা ভালো মানের স্বাস্থ্যসেবা দেয়ার লক্ষ্যে প্রতিশ্রুতিবদ্ধ।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)