Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

ভয়নগরে পুকুর থেকে চায়না রাইফেলের ৭ রাউন্ড গুলি উদ্ধার

এখন সময়: বুধবার, ১৭ জুন , ২০২৬, ১০:২৭:৪০ এম

অভয়নগর (যশোর) প্রতিনিধি : যশোরের অভয়নগরে একটি পুকুর থেকে চায়না রাইফেলের সাত রাউন্ড গুলি উদ্ধার করেছে পুলিশ। বুধবার সন্ধ্যায় উপজেলার সোনাতলা গ্রামের মোস্তফা মোল্যার পুকুর থেকে এসব গুলি উদ্ধার করা হয়। বৃহস্পতিবার (১১ জুন) সকালে বিষয়টি নিশ্চিত করেন অভয়নগর থানার ওসি (তদন্ত) জাহিদুল ইসলাম।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার দুপুরে মোস্তফা মোল্যার পুকুরে গোসল করতে নামে একই গ্রামের দুই শিশু মোক্তাদির ও ওয়াজেদ। এ সময় পুকুরের তলদেশে তারা একটি সন্দেহজনক বস্তু পেয়ে সেটি তুলে নিয়ে বাড়ি যায়। পরে পরিবারের সদস্যরা বস্তুটি দেখে আগ্নেয়াস্ত্রের গুলি সন্দেহ করলে পুলিশকে খবর দেয়া হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযান চালিয়ে পুকুরের তলদেশ থেকে মোট সাত রাউন্ড চায়না রাইফেলের গুলি উদ্ধার করে।
এ বিষয়ে অভয়নগর থানার ওসি (তদন্ত) জাহিদুল ইসলাম বলেন, পুকুর থেকে উদ্ধার করা গুলিগুলো চায়না রাইফেলের বলে নিশ্চিত হওয়া গেছে। ঘটনার উৎস ও কীভাবে গুলি পুকুরে এলো তা খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)