Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

পাইকগাছায় বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদের চিরবিদায়

এখন সময়: বুধবার, ২৪ জুন , ২০২৬, ০৯:০১:৩৭ এম

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি : খুলনার পাইকগাছা উপজেলার রাড়ুলী ইউনিয়নের ৬ বারের নির্বাচিত চেয়ারম্যান ও মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা অবসরপ্রাপ্ত অধ্যক্ষ আবুল কালাম আজাদ (৮২) পৃথিবী থেকে চির বিদায় নিয়েছেন। ৯ জুন মঙ্গলবার সকাল সাড়ে ৯ টার দিকে হৃদরোগে আক্রান্ত হলে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
শিক্ষানুরাগী ও সমাজসেবক আবুল কালাম আজাদ ঐতিহ্যবাহী আর কেবিকে হরিশ্চন্দ্র কলেজিয়েট স্কুলের অধ্যক্ষ ও বাঁকা শহীদ কামরুল মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়ের দীর্ঘদিনের প্রধান শিক্ষকসহ উপজেলা চেয়ারম্যান এসোসিয়েশনের সভাপতি ও মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতির দায়িত্ব পালন করেন।
মৃত্যুকালে স্ত্রীসহ ১ মেয়ে, ৪ ছেলেসহ বহু আত্মীয় স্বজন রেখে গেছেন। সকালে তার মৃত্যুর খবর পেয়ে উপজেলার সর্ব মহলে শোকের ছায়া নেমে আসে।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)