Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

ঝিনাইদহে সাঁতার প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও মাসব্যাপী প্রশিক্ষণের সমাপনী

এখন সময়: বুধবার, ২৪ জুন , ২০২৬, ১১:২৭:২০ এম

ঝিনাইদহ প্রতিনিধি : ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২৫-২০২৬ এর আওতায় ঝিনাইদহ জেলা ক্রীড়া অফিসের আয়োজনে দিনব্যাপী সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা পরিষদের পুকুরে সাঁতার প্রতিযোগিতার উদ্বোধন করা হয়। প্রতিযোগিতা শেষে চারটি ইভেন্টে ১ম,২য় ও ৩য় স্থান অর্জনকারী বালক-বালিকাদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। একই দিনে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণ (অনূর্ধ্ব-১৪) এর সমাপনী ও সনদপত্র বিতরণ করা হয়। সাঁতার প্রতিযোগিতা ও প্রশিক্ষণের সনদপত্র বিতরণ অনুষ্ঠানে জেলা ক্রীড়া অফিসার আমানুল্লাহ আহমেদ এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ঝিনাইদহ সদর উপজেলা নির্বাহী অফিসার তারেক হাসান। বিশেষ অতিথি ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব আহসানুজ্জামান ঝন্টু, জেলা ফুটবল এসোসিয়েশনের সাধারণ সম্পাদক তোহিদুল ইসলাম সংগ্রাম, বাংলাদেশ সুইমিং ফেডারেশনের নির্বাহী সদস্য নাজিম উদ্দীন জুলিয়াস, প্রশিক্ষকবৃন্দ, বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ, দর্শনার্থীবৃন্দ। মাসব্যাপী (২১ টি সেশনে) সাঁতার প্রশিক্ষণে বিভিন্ন প্রতিষ্ঠানের ৩০ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করে।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)