Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

বিসিবির পরিচালক হলেন সুমিত

এখন সময়: সোমবার, ৮ জুন , ২০২৬, ০২:৩৭:৩৫ এম

ক্রীড়া প্রতিবেদক : রোববার মিরপুর শেরে-ই বাংলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় বিসিবির পরিচালনা পর্ষদের নির্বাচন। সকাল দশটা থেকে শুরু হয়ে যা চলেছে বিকেল চারটা পর্যন্ত। সন্ধ্যায় জানা যায় ফলাফল। ফলাফলে জেলা-বিভাগ ক্যাটাগরিতে (খুলনা বিভাগ) নির্বাচিত হয়েছেন যশোরের স্থানীয় দৈনিক লোকসমাজ পত্রিকার প্রকাশক শান্তনু ইসলাম সুমিত। তিনি ১১ ভোটের মধ্যে ১০ টি ভোট পান। এর আগে যশোর জেলা থেকে বিসিবির কাউন্সিলর নির্বাচিত হয়েছিলেন শান্তনু ইসলাম সুমিত। পরবর্তিতে জেলা-বিভাগ ক্যাটাগরিতে (খুলনা বিভাগ) পরিচালক পদে নির্বাচনে অংশ নেন তিনি। খুলনা বিভাগে যেখানে তিন জন প্রার্থী ছিলেন। তাদের মধ্যে পরিচালক নির্বাচিত হয়েছেন শান্তনু ইসলাম সুমিত এবং শফিকুল আলম তুহিন। উল্লেখ্য,জেলা-বিভাগ ক্যাটাগরিতে ৭ জন পরিচালক আগেই নির্ধারিত হয়েছিল। এদিকে, শান্তনু ইসলাম সুমিত বিসিবির পরিচালক নির্বাচিত হওয়ায় অভিনন্দন জানিয়েছে,দৈনিক স্পন্দর পরিবার। পত্রিকার নির্বাহী সম্পাদক মাহাবুব আলম লাবলু বলেন,তিনি পরিচালক হওয়ায় দেশের ক্রিকেটের পাশাপাশি যশোরের ক্রিকেট আরও গতিশীল হবে বলে আমি বিশ্বাস করি। পাশাপাশি দেশের ক্রিকেটের উন্নয়নে অগ্রণী ভূমিকা রাখবেন তিনি।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)