Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

লোহাগড়ায় প্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলার এক ঘণ্টার মধ্যে আসামি সেলিম গ্রেফতার

এখন সময়: রবিবার, ৭ জুন , ২০২৬, ১২:২২:৪৭ এম

লোহগড়া প্রতিনিধি: নড়াইলের লোহাগড়ায় বাক-প্রতিবন্ধী ১৩ বছরের এক কিশোরীকে ইজিবাইকে তুলে নিয়ে ধর্ষণের অভিযোগে ইজিবাইক চালক সেলিম শেখ (২৭) কে গ্রেফতার করেছে লোহাগড়া থানা পুলিশ। পুলিশ জানায়, গত শুক্রবার ৫ জুন বিকেলে উপজেলার লক্ষীপাশা ইউনিয়নের কুচিয়াবাড়ি গ্রাম থেকে ওই বাকপ্রতিবন্ধী কিশোরীকে তুলে অজ্ঞাত স্থানে নিয়ে ধর্ষণ করে সেলিম। পরে তাকে লুটিয়া বাজারে নামিয়ে দিয়ে পালিয়ে যায় সেলিম। এজাহার সূত্রে জানাগেছে- আাসামি সেলিম লোহাগড়া উপজেলার লক্ষীপাশা ইউনিয়নের বয়রা গ্রামের আজিয়ার শেখের ছেলে। এ ঘটনায় কিশোরীর মা রীবা বেগম বাদী হয়ে শনিবার দুপুরে লোহাগড়া থানায় একটি অপহরণ ও ধর্ষণ মামলা দায়ের করেন। পুলিশ মামলার আসামি সেলিম শেখকে বয়রা গ্রামের বাড়ি থেকে লোহাগড়া থানা পুলিশ ১ ঘন্টা মধ্যে গ্রেফতার করে। ভুক্তভোগীর ডাক্তারি পরীক্ষা নড়াইল সদর হাসপাতালে সম্পন্ন হয়েছে। এ ঘটনায় লোহাগড়া থানার ওসি তদন্ত অজিত কুমার রায় ঘটনার সত্যতা স্বীকার করে বলেন সেলিমের নামে লোহাগড়া থানায় অপহরণ ও ধর্ষণের মামলা রজু করা হয়েছে। মামলা নম্বর ৮ । আসামিকে এক ঘন্টার মধ্যে গ্রেফতার করে আইনি প্রক্রিয়া শেষে আদালতে প্রেরণ করা হয়েছে।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)