Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

বাঘারপাড়ায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে হতাহত ২

এখন সময়: শনিবার, ৬ জুন , ২০২৬, ০২:২৫:২৫ পিএম

 নিজস্ব প্রতিবেদক : যশোরের বাঘারপাড়ায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে একজন নিহত ও একজন আহত হয়েছেন। শনিবার (৬ জুন) সকালে উপজেলার বন্দবিলার চাপাতলা ঈদগাহ মাঠের সামনে এ দুর্ঘটনাটি ঘটে। নিহতের নাম রমজান হোসেন (২৪)। তিনি চাপাতলা আজমপুর গ্রামের খোকন মিয়ার ছেলে। দুর্ঘটনায় আহত একই গ্রামের মানিক হোসেনের ছেলে নয়ন (১৬) যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। হতাহতের স্বজনরা জানান, সকাল ৮ টার দিকে রমজান মোটরসাইকেল চালিয়ে খাজুরা বাজার থেকে ফিরছিলেন। পথিমধ্যে বন্দবিলা ইউনিয়নের চাপাতলা ঈদগাহ মাঠের সামনে পৌঁছালে সামনে থেকে আসা একটি মোটরসাইকেলের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। দুর্ঘটনায় দুই মোটরসাইকেল চালক রমজান ও নয়ন গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে আনলে চিকিৎসক রমজানকে মৃত ঘোষণা করেন। অপরজনকে ভর্তি করে চিকিৎসার জন্য সার্জারি ওয়ার্ডে পাঠিয়ে দেন। হাসপাতালের জরুরি বিভাগের ইনচার্জ ডা. বিচিত্র মল্লিক জানান, রমজানকে হাসপাতালে মৃত অবস্থায় আনা হয়। মাথায় প্রচন্ড আঘাত লাগার কারণে তার মৃত্যু হতে পারে। আহত নয়নের অবস্থা আশঙ্কাজনক। পুরুষ সার্জারি রোডে তার চিকিৎসা চলছে।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)