Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

ঝিনাইদহের পুলিশ সুপারকে প্রত্যাহার

এখন সময়: বুধবার, ২৪ জুন , ২০২৬, ১১:২৭:১২ এম

ঝিনাইদহ প্রতিনিধি: দুটি হত্যাকাণ্ডসহ আলোচিত কয়েকটি ঘটনার প্রেক্ষাপটে ঝিনাইদহের পুলিশ সুপারের (এসপি) দায়িত্ব থেকে সরিয়ে দেয়া হলো মো. মাহফুজ আফজালকে। পুলিশ সদর দপ্তরে তাকে সংযুক্ত করা হয়েছে বলে জানা গেছে। ছয় মাস আগে ঝিনাইদহের এসপির দায়িত্ব পেয়েছিলেন তিনি। বৃহস্পতিবার পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির স্বাক্ষরিত এক আদেশে এই প্রত্যাহারের সিদ্ধান্ত জানানো হয়। আদেশে বলা হয়, মাহফুজ আফজাল জেলা পুলিশের জ্যেষ্ঠ কর্মকর্তার কাছে দায়িত্বভার অর্পণ করে ৫ জুনের মধ্যে পুলিশ সদর দপ্তরে রিপোর্ট করবেন। তবে আদেশে তাকে প্রত্যাহারের কারণ উল্লেখ করা হয়নি। ২০২৫ সালের ডিসেম্বরের প্রথম সপ্তাহে ঝিনাইদহের এসপি পদে যোগ দেন মাহফুজ আফজাল। তার দায়িত্ব পালনকালে ঝিনাইদহে দুটি রাজনৈতিক হত্যাকাণ্ড, সামাজিক বিরোধকে কেন্দ্র করে একাধিক রক্তক্ষয়ী সংঘর্ষ এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার ঘটনা ঘটে। এছাড়া গত ২৪ মার্চ মহেশপুরে সস্তার বাঁওড়ে গোসলে গিয়ে আশিক আহম্মেদ (২৮) নামে এক পুলিশ সদস্যের রহস্যজনক মৃত্যু হয়। সেই ঘটনায় ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে মামলা করার চেষ্টা হলেও সাপের কামড়ে মৃত্যু হয়েছে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়। সর্বশেষ শুক্রবার ধর্ষণচেষ্টার অভিযোগ তুলে গণপিটুনিতে একজনের মৃত্যুর ঘটনাও ঘটে ঝিনাইদহে। এসব ঘটনাকে কেন্দ্র করে তার প্রত্যাহার হতে পারে বলে জেলার সচেতন মহলে গুঞ্জন রয়েছে। তবে আদেশে মাহফুজ আফজালকে প্রত্যাহারের কোনো কারণ উল্লেখ করা হয়নি।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)