Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

নানাবাড়ি বেড়াতে এসে বিদ্যুৎস্পৃষ্টে শিশুর মৃত্যু

এখন সময়: বৃহস্পতিবার, ৪ জুন , ২০২৬, ০৩:৩৬:৫৭ পিএম

নিজস্ব প্রতিবেদক : যশোরের বাঘারপাড়ায় নানাবাড়ি বেড়াতে এসে বিদ্যুৎস্পৃষ্টে লাবিব (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৪ জুন) বেলা সাড়ে ১১ টার দিকে উপজেলার ছাতিয়ানতলা গ্রামে এ ঘটনাটি ঘটে। নিহত লাবিব নড়াইলের লোহাগড়া উপজেলার বাবরা গ্রামের ইমরান হোসেনের ছেলে। নিহতের স্বজনরা জানান, লাবিব বারান্দায় খেলা করার সময় মাল্টিপ্লাগে আঙ্গুল দিলে বিদ্যুৎস্পৃষ্ট হয়। তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে আনা হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। হাসপাতালের জরুরি বিভাগের ইনচার্জ ডা.বিচিত্র মল্লিক জানান, হাসপাতালে পৌঁছানোর আগেই শিশু লাবিবের মৃত্যু হয়।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)