Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

বিদ্যুৎ খাতে ভারসাম্য ও জবাবদিহিতা চান বিদ্যুৎ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত

এখন সময়: রবিবার, ২৮ জুন , ২০২৬, ০৩:২১:২৪ এম

স্পন্দন ডেস্ক : বিদ্যুৎ বিভাগের উন্নয়ন প্রকল্পসমূহের বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা সভায় বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের উর্ধ্বতন এবং বিদ্যুৎ বিভাগের বিভিন্ন কোম্পানির শীর্ষ কর্মকর্তাদের উদ্দেশে বলেন, আপনাদের কর্ম পরিকল্পনা পরিস্কার থাকতে হবে। ২০২৯ সাল পর্যন্ত এই সরকারের মেয়াদের মধ্যে আমরা বিদ্যুৎ ব্যবস্থার উন্নয়ন, সঞ্চালন ও বিতরণ ব্যবস্থার আধুনিকায়ন এবং গ্রাহকসেবার মানোন্নয়নে যে লক্ষ্য নির্ধারণ করেছি, তা নির্ধারিত সময়ের আগেই অর্থাৎ প্রথম ৩ বছরের মধ্যে বাস্তবায়ন করতে চাই। তিনি বলেন, বিগত সময়ে পরিকল্পিত ভাবে বিদ্যুৎ খাতকে বেসরকারিকরণ করা হয়েছে। বেসরকারি নির্ভরতা বাড়ানো হয়েছে। আমরা বিদ্যুৎ খাতে ভারসাম্য আনতে চাই। প্রতিমন্ত্রী বলেন, গণ অভ্যুত্থান‌ হয়েছে আইনের শাসন নিশ্চিত করার জন্য। সুতরাং এই সত্য এবং বাস্তবতা স্মরণে রেখে আমাদের সকলকে জবাবদিহিতার‌ আওতায় আসতে হবে। মঙ্গলবার দুপুরে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় পরিকল্পনা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জোনায়েদ আব্দুর রহিম সাকি, বিদ্যুৎ বিভাগের সচিব মিরানা মাহরুখ, বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিপিডিবি) চেয়ারম্যান মো. রেজাউল করিম, পল্লী বিদ্যুতের চেয়ারম্যান মেজর জেনারেল এস এম জিয়া-উল-আজিম, কোল পাওয়ার জেনারেশন কোম্পানি বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক নাজমুল হক, বিআরপিএল এর ব্যবস্থাপনা পরিচালক আশরাফ হোসেন, পাওয়ার গ্রিডের নির্বাহি পরিচালক আব্দুল মান্নান চৌধুরী, রুরাল পাওয়ার কোম্পানি লিমিটেডের নির্বাহী পরিচালক রেজাউল কবিরসহ মন্ত্রণালয়ের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)