Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

যশোরে বাড়িতে পেট্রোল ঢেলে পুড়িয়ে দেয়ার ঘটনায় মামলা, আসামি ৬

এখন সময়: বৃহস্পতিবার, ২৫ জুন , ২০২৬, ০৯:২৭:৪১ এম

নিজস্ব প্রতিবেদক : যশোর সদরের জঙ্গলবাঁধাল গ্রামের একটি বাড়িতে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়ার ঘটনায় ৬ জনকে আসামি করে আদালতে একটি মামলা হয়েছে। মঙ্গলবার মৃত সনো ব্যাপারির মেয়ে রিনি বেগম বাদী হয়ে এ মামলা করেছেন। সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সঞ্জয় পাল অভিযোগটি এজাহার হিসেবে গ্রহণ করার আদেশ দিয়েছেন কোতয়ালি থানার ওসিকে।
আসামিরা হলো-একই গ্রামের সিরাজুল ইসলাম ও তার তিন ছেলে মিন্টু, ইকবাল হোসেন, ইলিয়াস হোসেন ডাবলু, ঘোপেরডাঙ্গা গ্রামের ইদ্রিস আলীর ছেলে মাসুদ এবং জহুরুল ইসলামের ছেলে অনু।
মামলার অভিযোগে জানা গেছে, দীর্ঘদিন ধরে আসামি সিরাজুল ইসলাম ও তার ছেলেরা প্রতিবেশি রিনি বেগমের জমি দখলের ষড়যন্ত্র করে আসছিল। এতে ব্যর্থ হয়ে সিরাজুল ইসলাম রিনি বেগমকে তার জমি বিক্রি করে দেয়ার জন্য চাপ দিতে থাকেন। রিনি বেগম তার বাড়ির জমি বিক্রি করতে রাজি না হওয়ায় সিরাজুল ও তার লোকজন রিনি বেগম ও তার ছেলে-মেয়েদের বিভিন্ন সময় বাড়ি থেকে উচ্ছেদ নয় পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে ভিটা শূন্য করার হুমকি দিয়ে আসছিলো।
গত ১৫ মে রাত ৮টার দিকে আসামিরা রিনি বেগমের বাড়িতে হামলা চালায়। হামলাকারীরা বাড়ির লোকজনদের মারপিট শুরু করলে সকলে বাড়ি ছেড়ে পালিয়ে যায়। এমধ্যে আসামিরা রিনি বেগমের ঘরে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়। আগুনে পুড়ে সবকিছু ভষ্মিভূত হয়ে যায়। এ সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ আসলেও আসামিদের বিরুদ্ধে তারা কোন পদক্ষেপ নিতে পারেনি। এ ঘটনায় থানায় অভিযোগ দিলে কর্তৃপক্ষ গ্রহণ না করায় তিনি আদালতে এ মামলা করেছেন।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)