Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

আম পাড়া নিয়ে গোলযোগের জেরে কুপিয়ে জখম

এখন সময়: সোমবার, ২৫ মে , ২০২৬, ০১:১৩:১৬ পিএম

নিজস্ব প্রতিবেদক : যশোর সদর উপজেলার ঘুরুলিয়ায় গাছ থেকে আম পাড়া নিয়ে গোলযোগের জেরে মোশাররফ হোসেন (৬৫) নামে একজনকে কুপিয়ে জখম করা হয়েছে। রোববার নিজ বাড়ির পাশে তার ওপর হামলার ঘটনা ঘটে। আহত মোশাররফ ঘুরুলিয়া গ্রামের বুধই মোল্যার ছেলে। তিনি যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন।
জানা গেছে, গাছ থেকে আম পাড়া নিয়ে গোলযোগের জেরে রোববার বেলা ১১ টার দিকে ঘুরুলিয়া গ্রামের সিরাজুল ওরফে সিরাজ ও তার ছেলে আশিকের নেতৃত্বে হামলা চালিয়ে মোশাররফকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। পরে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন।
হাসপাতালের জরুরি বিভাগের ইনচার্জ ডা. বিচিত্র মল্লিক জানান, অতিরিক্ত রক্তক্ষরণে আহত মোশাররফ হোসেনের অবস্থা গুরুতর। পুরুষ সার্জারী ওয়ার্ডে তার চিকিৎসা চলমান।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)