নিজস্ব প্রতিবেদক : সাবেক সংসদ সদস্য ও যশোর জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার প্রয়াত গাজী আব্দুল হাই এর সহধর্মিনী হামিদা খানম বিনা সোমবার শহরের ঘোপ জেলরোডস্থ বাসভবনে ইন্তেকাল করেছেন। ( ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি কিছু দিন ধরে নানা রকম শারীরিক জটিলতায় ভুগছিলেন। তার বয়স হয়েছিল ৬২ বছর। তিনি তিন মেয়ে নাতি নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। বাদ এশা জেল রোড জামে মসজিদ প্রাঙ্গণে নামাজে জানাজা শেষে কারবালা কবরস্থানে তাকে সমাহিত করা হবে। মুজিব বাহিনীর উপপ্রধান ও জেলা জাসদের সভাপতি অ্যাড রবিউল আলম, জেলা মুক্তিযোদ্ধা সংসদের আহবায়ক আব্দুল লতিফ, সোমালাইমান হোসেন, ইসমাইল হোসেনসহ বীর মুক্তিযোদ্ধাগণ ও স্থানীয় গণমান্য ব্যক্তিবর্গ এই নামাজে জানাজায় অংশগ্রহণ করেন।