শ্রীপুর (মাগুরা) প্রতিনিধি : মাগুরার শ্রীপুরে ২০২৫-২৬ অর্থ বছরে প্রোগ্রাম অন এগ্রিকালচারাল এ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনরশিপ এ্যান্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) প্রকল্পের আওতায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে। শ্রীপুর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাজমুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. হুমায়ুন কবির।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যশোর অঞ্চল যশোরের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ মো. আলমগীর হোসেন।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন খামারবাড়ি মাগুরার উপ-পরিচালক কৃষিবিদ মো. তাজুল ইসলাম, যশোর অঞ্চল যশোরের পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেসের সিনিয়র মনিটরিং কর্মকর্তা শেখ সাজ্জাদ হোসেন, অতিরিক্ত উপ-পরিচালক কৃষিবিদ মো. আজম উদ্দিন, কৃষিবিদ প্রকাশ চন্দ্র সরকার, উপজেলা সমবায় কর্মকর্তা শামীমা জামান, শ্রীপুর প্রেস ক্লাবের সভাপতি ড. মুসাফির নজরুল, উপজেলা অতিরিক্ত কৃষি কর্মকর্তা কৃষিবিদ নাহিদ সুলতানা, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ মো. হাসিবুর রহমানসহ কৃষক-কৃষাণীবৃন্দ।