Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবলে ছাতিয়ানী ও উত্তরডিহি চ্যাম্পিয়ন

এখন সময়: সোমবার, ২৭ এপ্রিল , ২০২৬, ১০:৪৯:৫২ পিএম

ফুলতলা (খুলনা) প্রতিনিধি : উপজেলা সরকারি প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে বালক পর্যায়ে ছাতিয়ানী প্রাথমিক বিদ্যালয় টাইব্রেকারে ২-১ গোলের ব্যবধানে বেজেরডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে চ্যাম্পিয়ন এবং বালিকা পর্যায়ে উত্তরডিহি সরকারি প্রাথমিক বিদ্যালয় টাইব্রেকারে ২-১ গোলের ব্যবধানে পিপরাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। দামোদর পূর্বপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে সোমবার সকালে অনুষ্ঠিত তীব্র প্রতিদ্বন্দিতামূলক ফাইনাল খেলা শেষে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার শাহনাজ বেগমের সভাপতিত্বে অনুষ্ঠিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সুচি রানী সাহা। বিশেষ অতিথি ছিলেন ইউপি চেয়ারম্যান শেখ আবুল বাশার, ইউআরসি ইন্সটেক্টর গুলশান আরা, সহকারী শিক্ষা অফিসার মোঃ আরিফুল ইসলাম, প্রেসক্লাব সভাপতি শামসুল আলম খোকন। বালক দলের সর্বোচ্চ গোলদাতা ও সেরা খেলোয়াড় নির্বাচিত হয় ছাতিয়ানী প্রাথমিক বিদ্যালয়ের আব্দুল আলিম এবং বালিকা দলের সর্বোচ্চ গোলদাতা উত্তরডিহি প্রাথমিক বিদ্যালয়ের রাবেয়া ও সেরা খেলোয়াড় তাবাচ্ছুম।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)