ফুলতলা (খুলনা) প্রতিনিধি : খুলনা জেলা শাখা জিয়া সাইবার ফোর্স (জেডসিএফ) এর ফুলতলা শাখার আংশিক আহবায়ক কমিটি অনুমোদন দিয়েছেন। জেলা শাখার সদস্য সচিব জোয়ার্দার মোঃ আবু হানিফ, যুগ্ম আহবায়ক আরাফাত বিল্লাহ ও যুগ্ম আহবায়ক মোঃ নাজমুল গোলদার স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তি মারফত এ তথ্য জানানো হয়। কমিটিতে মোঃ নুরুল আমীন সাগর আহবায়ক, সদস্য সচিব মোঃ হাসান শেখ, সিনিয়র যুগ্ম আহবায়ক মোঃ ইনামুল খান, যুগ্ম আহবায়ক সালমান রহমান নাহিদসহ ২১ সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদন দেয়া হয়।