Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

যশোরে পুলিশ কনস্টেবল নিয়োগ পরীক্ষা

এখন সময়: শনিবার, ২৫ এপ্রিল , ২০২৬, ১২:৪১:২৬ এম

নিজস্ব প্রতিবেদক : উৎসবমুখর পরিবেশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগের প্রথম দিনের কার্যক্রম সম্পন্ন হয়েছে যশোরে। শুক্রবার সকাল ৮টা থেকে পুলিশ লাইন্স মাঠে প্রার্থীদের শারীরিক মাপ ও কাগজপত্র যাচাই বাছাই করা হয়।
যশোর জেলার পুলিশ সুপার ও জেলা রিক্রুট নিয়োগ বোর্ডের সভাপতি সৈয়দ রফিকুল ইসলাম এর সভাপতিত্বে এই নিয়োগ প্রক্রিয়া শুরু হয়। নিয়োগের প্রথম দিনে পুলিশ সুপার নিজেই পুলিশ লাইন্সের প্রধান ফটকে উপস্থিত থেকে প্রার্থীদের প্রাথমিক শারীরিক মাপ কার্যক্রম সরজমিনে পরিদর্শন করেন এবং দায়িত্বরত পুলিশ সদস্যদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
পুলিশ সুপার চাকরি প্রার্থীদের উদ্দেশ্যে বলেন- নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ মেধা, যোগ্যতা ও স্বচ্ছতার ভিত্তিতে সম্পন্ন হবে। তাই কোনো অবস্থাতেই কোনো দালাল বা প্রতারক চক্রের সাথে যোগাযোগ করে প্রতারিত না হওয়ার জন্য তিনি প্রার্থীদের সতর্ক করেন।
প্রথম দিনের কার্যক্রম শেষে উত্তীর্ণ প্রার্থীদের পরবর্তী ধাপ অর্থাৎ দ্বিতীয় দিনের করণীয় সম্পর্কে বিস্তারিত ব্রিফিং প্রদান করা হয়। নিয়োগ বোর্ডে অন্যান্য সদস্যবৃন্দ ছাড়াও পুলিশ হেডকোয়ার্টার্স এর প্রতিনিধি এবং জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)