Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

মাগুরায় যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

এখন সময়: শনিবার, ২৫ এপ্রিল , ২০২৬, ০৭:১৯:২৫ পিএম

মাগুরা প্রতিনিধি : মাগুরার সদর উপজেলার কছুন্দী ইউনিয়নের রামনগর ঠাকুরবাড়ি এলাকা থেকে তন্ময় মন্ডল (২২) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। যা নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বুধবার (২২ এপ্রিল) সকাল ১১টার দিকে স্থানীয়দের খবরের ভিত্তিতে মাগুরা সদর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে একটি আমগাছের সঙ্গে ঝুলন্ত অবস্থায় মরদেহটি উদ্ধার করে। পরে মরদেহটি মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালের মর্গে পাঠানো হয়। নিহত তন্ময় মন্ডল ফরিদপুর জেলার মধুখালী উপজেলার ব্যাসদী গজনা গ্রামের কমল মন্ডলের ছেলে। স্থানীয়দের ভাষ্যমতে, সকালে মাঠে যাওয়ার সময় আদিত্য মন্ডল প্রথমে গাছের সঙ্গে ঝুলন্ত মরদেহটি দেখতে পান। বিষয়টি বুঝতে পেরে তিনি দ্রুত বাড়িতে গিয়ে পরিবার ও এলাকাবাসীকে অবহিত করেন। পরে পুলিশকে খবর দেয়া হয়। ঘটনাটি নিয়ে স্থানীয়দের মধ্যে নানা প্রশ্ন ও সন্দেহ দেখা দিয়েছে। এটি আত্মহত্যা, নাকি পরিকল্পিত হত্যা-তা নিয়ে ধোঁয়াশা কাটেনি এলাকাবাসীর। এ বিষয়ে মাগুরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আশিকুর রহমান জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মরদেহটি মর্গে পাঠানো হয়েছে এবং তদন্তের মাধ্যমে প্রকৃত রহস্য উদঘাটন করা হবে।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)