মাগুরা প্রতিনিধি : মাগুরায় পৃথক অভিযানে ইয়াবা ও ফেনসিডিলসহ চারজন আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার দুপুরের দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ১১০ পিস ইয়াবাসহ ১২টি মামলার আসামি মোহাম্মদ মুরাদ হোসেন (৫০) কে গ্রেফতার করা হয়। তিনি আব্দুল হাকিমের ছেলে এবং পারনান্দুয়ালী শেখপাড়া এলাকার বাসিন্দা। নিজ বাড়ির সামনে থেকে তাকে আটক করা হয়। এসআই পলাশ ও এসআই মেহেদির নেতৃত্বে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের একটি দল এ অভিযান পরিচালনা করে। অন্যদিকে, ডিবি পুলিশের পৃথক অভিযানে আরও তিনজনকে আটক করা হয়েছে। আটককৃতরা হলেন শুভ দাস (২৩) মো. আরিয়ান রাফি রুহিন (২২) আল সাদিউল ইসলাম (২৩)। পুলিশ জানায়, মাগুরা সদর থানাধীন নতুন বাজার সাহাপাড়া এলাকায় একটি ভবনের সামনে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৩ বোতল ফেন্সিডিল, ৮৫ পিস ইয়াবা ট্যাবলেট এবং ২টি মোটরসাইকেল উদ্ধার করা হয়।