Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

মাগুরায় অ্যাথলেটিক ও গ্রামীণ ক্রীড়া প্রতিযোগিতা

এখন সময়: শনিবার, ২৫ এপ্রিল , ২০২৬, ০৭:২১:০৩ পিএম

মাগুরা প্রতিনিধি : যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ধীন ক্রীড়া পরিদপ্তরের ক্রিয়াপঞ্জি ২০২৫-২৬ অনুযায়ী অ্যাথলেটিক ও গ্রামীন ক্রীড়া প্রতিযোগিতা এবং মাসব্যাপী অ্যাথলেটিক প্রশিক্ষণের উদ্বোধন হয়েছে। বুধবার সকাল ১০ টায় শালিখা উপজেলার পুলুম গোলাম সরোয়ার মাধ্যমিক বিদ্যালয় এ প্রশিক্ষণের উদ্বোধন করেন শালিখা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ বনি আমিন। এ সময় মাগুরা জেলা ক্রীড়া অফিসার বিএম সাজিন ইসরাত উপস্থিত ছিলেন। মাগুরা জেলা ক্রীড়া অফিসের আয়োজনে অ্যাথলেটিক ও গ্রামীণ প্রতিযোগিতায় ৮৫ শিক্ষার্থী ছয়টি ইভেন্টে অংশগ্রহণ করে। জেলা ক্রীড়া অফিসার বিএম সাজিন ইসরাত বলেন, খেলাধুলার মান উন্নয়নে জেলা ক্রীড়া অফিস কাজ করছে। তৃণমূল পর্যায়ে খেলোয়াড় বাছাই করে জেলা ক্রীড়া অফিস জাতীয় পর্যায়ে খেলায় অংশগ্রহণের কাজ করছে। আগামীতে নতুন কুড়ি অন্বেষণ প্রতিযোগিতায় জেলা ক্রীড়া অফিস কাজ করবে।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)