মাগুরা প্রতিনিধি : মাগুরা জ্বালানি তেলের সরবরাহ ঠিক রাখতে প্রত্যেক তেল পাম্পে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়েছে। তেল নিতে আসা অনেক বাইকারকে করা হচ্ছে সড়ক ও পরিবহন আইনে মামলা। মঙ্গলবার দুপুরে ভায়না মোড় মা ফিলিং স্টেশনে বিভিন্ন
যানবাহনে বৈধ কাগজপত্র না থাকায় মামলা দেয়া হয়েছে।
এছাড়া জেলা প্রশাসনের উদ্যোগে জেলায় ১২টি তেল পাম্পে সকাল ৯ টা থেকে এক সাথে জ্বালানি তেল সরবরাহ করা হচ্ছে। তাছাড়া বোতল বা ড্রামে তেল দেয়া নিষেধ রয়েছে।
জেলা প্রশাসনের সহকারী কমিশনার ম্যাজিস্ট্রেট সাইদুন নবী শহরের ভায়না মোড় এলাকায় মা ফিলিং স্টেশনে অভিযান পরিচালনা করেন। এ সময় তিনি বৈধ কাগজপত্র না থাকায় মামলা প্রদান করেন। জ্বালানি তেলের শৃঙ্খলা ফিরে আনতে প্রশাসনের এমন অভিযান অব্যাহত থাকবে বলে জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট।