Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

জীবননগরে টেকসই কৃষি ও জনস্বাস্থ্য সুরক্ষায় কৃষক কর্মশালা

এখন সময়: শুক্রবার, ১ মে , ২০২৬, ০৫:৩০:৪৮ এম

জীবননগর প্রতিনিধি : টেকসই কৃষি, পরিবেশ সংরক্ষণ এবং জনস্বাস্থ্য সুরক্ষার লক্ষ্যে জৈব-বালাইনাশক (বায়োপেস্টিসাইড) ব্যবহারের ওপর ব্যতিক্রমধর্মী কৃষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২০ এপ্রিল) দিনব্যাপী এই কর্মশালার আয়োজন করে ব্র্যাক সিড অ্যান্ড অ্যাগ্রো এন্টারপ্রাইজ। প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা অঞ্চলের রিজিওনাল সেলস ম্যানেজার মো. আক্তারুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জীবননগর উপজেলার উপসহকারী কৃষি কর্মকর্তা মো. নজরুল ইসলাম। সভাপতিত্ব করেন জীবননগরের সেলিম বীজ ভান্ডারের স্বত্বাধিকারী মো. শাহ আলম। এছাড়াও উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলার টেরিটরি সেলস অফিসার মো. জাকির হোসেন, চুয়াডাঙ্গা-কোটচাঁদপুর টেরিটরি অফিসার আল আমিনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
কর্মশালায় জীবননগর উপজেলার মোট ৫৫ জন মডেল কৃষক অংশগ্রহণ করেন। প্রশিক্ষণে কৃষকদের বায়োপেস্টিসাইডের পরিচিতি, সঠিক প্রয়োগ পদ্ধতি, কার্যকারিতা এবং ফসলের ক্ষতিকর রোগ ও পোকা দমনে এর ভূমিকা সম্পর্কে হাতে-কলমে ধারণা দেয়া হয়।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)