Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

ঝিকরগাছায় হাম-রুবেলা ক্যাম্পেইনের উদ্বোধন

এখন সময়: বৃহস্পতিবার, ৩০ এপ্রিল , ২০২৬, ০৯:৫৩:৪৪ পিএম

নিজস্ব প্রতিবেদক : যশোরের ঝিকরগাছায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এম আর ( হাম-রুবেলা) ক্যাম্পেইনের শুভ উদ্বোধন করা হয়েছে। সোমবার সকাল ১০ টায় এই ক্যাম্পেইনের আনুষ্ঠানিক কার্যক্রমের শুরু হয়।
ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মো: আবদুর রশিদের সভাপতিত্বে ক্যাম্পেইনের শুভ উদ্বোধন করেন ঝিকরগাছা উপজেলা নির্বাহী অফিসার সাফফাত আরা সাঈদ।
উপস্থিত ছিলেন ঝিকরগাছা উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: অলিয়ার রহমান, যশোর জেলা জামায়াতের কর্মপরিষদ অধ্যাপক জয়নাল আবেদীন, ঝিকরগাছা উপজেলা জামায়াতের নায়েব আমীর সহকারী অধ্যাপক হারুন অর রশিদ, সেক্রেটারি মুহাম্মদ নজরুল ইসলাম খাঁন, উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক ইসমাইল হোসেন সোহাগ প্রমুখ।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে শিশুদের হাম-রুবেলা প্রতিরোধে জরুরি টিকাদান ক্যাম্পেইন এর আওতায় ৬ মাস থেকে ৫ বছরের কম বয়সী সকল শিশুকে ইপিআই টিকাদান কেন্দ্র হতে হামের টিকা নিশ্চিত করা হবে। আরো জানা গেছে, উপজেলার প্রতিটি ইউনিয়নে এম আর ক্যাম্পেইন একযোগে চলবে ।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)