Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

সোমবার যশোর আসছেন শিক্ষামন্ত্রী ড. মিলন

এখন সময়: সোমবার, ১৩ এপ্রিল , ২০২৬, ০১:৪৫:৪৪ এম

যবিপ্রবি প্রতিনিধি: যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) আসছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষামন্ত্রী ড. এএনএম এহসানুল হক মিলন। বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিল (বিএসি) থেকে স্বীকৃতি অর্জনের লক্ষ্যে যবিপ্রবির প্রাথমিক আবেদন জমাদান অনুষ্ঠানে যোগ দিবেন তিনি। সোমবার (১৩ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাস্যুরেন্স সেলের (আইকিউএসি) আয়োজনে অধ্যাপক মোহাম্মদ শরীফ হোসেন গ্যালারিতে এ অনুষ্ঠানের সভাপতিত্ব করবেন যবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. আব্দুল মজিদ। এছাড়া ২০২৬ সালের এসএসসি, দাখিল, ও কারিগরি পরীক্ষা সুষ্ঠু, সুন্দর, সুশৃঙ্খল ও মানসম্মত পরিবেশে গ্রহণের লক্ষ্যে যশোরে কেন্দ্র সচিবদের সাথে মতবিনিময় করবেন শিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। আজ সোমবার সকাল ১১টায় যশোর শিক্ষা বোর্ডের উদ্যোগে শহরের ষষ্ঠীতলার পিটিআই অডিটোরিয়ামে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়েছে। বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে যবিপ্রবিই প্রথম একাডেমিক গুণগত মান নিশ্চিতকরণে (অ্যাক্রেডিটেশন) একসাথে ১৪ টি বিভাগের জন্য আনুষ্ঠানিকভাবে আবেদন করতে যাচ্ছে। এর মাধ্যমে শিক্ষা ও গবেষণার মানোন্নয়ন এবং আন্তর্জাতিক মানদণ্ডে নিজেদের অবস্থান সুদৃঢ় করার পথ আরও প্রসারিত হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, মন্ত্রিপরিষদ বিভাগের সচিব নাসিমুল গনি এবং বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শিক্ষা মন্ত্রণালয়ের সচিব আব্দুল খালেক, ইউজিসির সদস্য অধ্যাপক ড. মো. তানজিমুদ্দিন খান, বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের পরিচালক অধ্যাপক ড. নাসির উদ্দীন আহম্মেদ, যবিপ্রবির কোষাধ্যক্ষ অধ্যাপক ড. হোসাইন আল মামুন এবং আইকিউএসি পরিচালক অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)