Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

নড়াইল শহরের মুস্তারী কমপ্লেক্সে ৬ দোকানে চুরি

এখন সময়: মঙ্গলবার, ২৫ আগস্ট , ২০২৬, ১১:০৩:৫৬ পিএম

ফরহাদ খান, নড়াইল : নড়াইল শহরের প্রাণকেন্দ্র রূপগঞ্জ এলাকায় মুস্তারী কমপ্লেক্সে ছয়টি দোকানে চুরি হয়েছে। শনিবার (১১ এপ্রিল) সকাল ৬টার দিকে এ চুরির ঘটনা ঘটে। মার্কেটের সিসিটিভির ফুটেজে এ চুরির দৃশ্য ধরা পড়ে। দু’জন চোর মার্কেটের পেছন গেট দিয়ে ভেতরে প্রবেশ করে ছয়টি দোকানের টাকার বাক্স থেকে প্রায় দুই লাখ টাকা নিয়ে গেছে। তবে, কোনো মালামাল নেয়নি। ক্ষতিগ্রস্ত দোকানগুলোর সার্টার ভেঙে তারা ভেতরে প্রবেশ করে। এর মধ্যে রয়েছে-জুতার দোকান, গার্মেন্টস, ছিটকাপড় ও কসমেটিক্স দোকান। ক্ষতিগ্রস্থ দোকান মালিক সম্রাট, দোলন, লিটনসহ অন্যরা বলেন, শনিবার সকালে দোকানে এসে আমরা সার্টার ভাঙা দেখতে পাই। ভেতরে গিয়ে দেখি, বাক্স ভেঙে টাকা নিয়ে গেছে। সিসিটিভির ফুটেজ পর্যালোচনা করে পুলিশ চোরদের শনাক্ত করে আইনের আওতায় আনবে বলে আমরা আশাবাদী। এ ঘটনায় অতিরিক্ত পুলিশ সুপার কামরুজ্জামান ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি বলেন, চুরির ঘটনায় জড়িতদের খুঁজে বের করার চেষ্টা চলছে।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)