Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

❒৩০ আসামির সবাই দণ্ডিত

আবু সাঈদ হত্যা মামলায় সাবেক ২ পুলিশের ফাঁসি, ৩ জনের যাবজ্জীবন

এখন সময়: বৃহস্পতিবার, ৯ এপ্রিল , ২০২৬, ০৫:০১:২১ পিএম

স্পন্দন ডেস্ক : জুলাই গণঅভ্যুত্থানের সময় প্রথম শহীদ রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাঈদ হত্যার মামলায় দুই আসামির ফাঁসি এবং ৩ আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এছাড়া ২৫ আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে। বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে ৩ সদস্যের ট্রাইবুনাল-২ বৃহস্পতিবার ঐক্যমতের ভিত্তিতে এই রায় ঘোষণা করেন। ফাঁসির আদেশপ্রাপ্ত দুই আসামি হলেন সাবেক এএসআই আমির হোসেন ও কনস্টেবল সুজন চন্দ্র রায়। যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ৩ আসামি হলেন-সাবেক এসাই বিভূতিভূষণ রায়, রংপুর পুলিশের সহকারী কমিশনার মোহাম্মদ আরিফুজ্জামান ও সাবেক ইন্সপেক্টর রবিউল ইসলাম নয়ন। আসামিদের বিরুদ্ধে অভিযোগ সন্দেহাতীত ভাবে প্রমাণিত হয় এই মামলার ৩০ আসামির সবার সাজা হয়েছে। এ সময় উভয় পক্ষের আইনজীবীরা উপস্থিত ছিলেন। অন্যান্য আসামিদের মধ্যে পলাতক মশিউর রহমান ও আসাদুজ্জামান মণ্ডলকে দশ বছর। রাফিল হাসান ও রাসেল রহমান তুফানকে ৫ এবং ৩ বছরের সস্ত্রম কারাদণ্ড। মনিরুজ্জামান পলাশকে তিন বছর, পলাতক পমেল বড়ুয়াকে ১০ বছর, মাহফুজুর রহমান শামীম, ফজলে রাব্বি, আখতার হোসেন, সেজান আহমেদ আরিফ, ধনঞ্জয় কুমার টগর, বাবুল হোসেনকে ৩ বছর, ইমরান চৌধুরী আকাশ ও মাসুদুল হাসানকে পাঁচ বছর, মোহাম্মদ নুরুন্নবী মণ্ডলকে ৩ বছর, নুর আলম মিয়াকে ৩ বছর, মাহবুবুর রহমানকে ৫ বছর, একেএম আমির হোসেনকে ৩ বছর কারাদণ্ড দেওয়া হয়েছে। এছাড়া ডা. মো. সারওয়াত হোসেন চন্দনকে পাঁচ বছর, সাবেক উপাচার্য ডক্টর হাসিবুর রশিদকে দশ বছর, মনিরুজ্জামান বেলটুকে ১০ বছর, আবু মারুফ হোসেনকে পাঁচ বছর, শাহানুর আলম পাটোয়ারীকে ৫ বছর, শরিফুল ইসলামকে ৫ বছর কারাদণ্ড দেওয়া হয়েছে।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)