নিজস্ব প্রতিবেদক,মহেশপুর : ঝিনাইদহের মহেশপুরে দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণের পর ভিডিও ধারণ করে এলাকায় উল্লাস করার ঘটনায় পলাতক আসামি নয়নকে (২২) আটক করেছে মহেশপুর থানা পুলিশ| বুধবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে জীবননগর উপজেলার বাকা গ্রাম থেকে তাকে আটক করা হয়|
মহেশপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী হাসান জানান, মহেশপুরের বাগদিয়ারাইট গ্রামের স্কুলছাত্রীকে গণধর্ষণের পর পর থেকেই একই এলাকার গণধর্ষণ মামলার আসামি নয়ন পলাতক ছিলো|
তিনি আরো জানান, ইতিপূর্বে গণধর্ষণ মামলার প্রধান আসামি হযরত (১৮) ও আসের আলী রাজুকে (১৮) আটক করা হয়|
উল্লেখ্য : গত ২৬ মার্চ সন্ধ্যায় উপজেলার সামন্তা বাগদিয়ারাইট গ্রামে ওই স্কুলছাত্রীকে পথ থেকে তুলে নিয়ে গিয়ে সংঘবদ্ধভাবে ধর্ষণ করা হয়| এ সময় ধর্ষকরা ধর্ষণের চিত্র ভিডিও ধারণ করে এবং পরে তা ছড়িয়ে দেয়ার হুমকি দেয়া হয়| শুধু তাই না এলাকায় উল্লাসও করে ধর্ষকরা|
প্রথমে ঘটনাটি গোপন থাকলেও পরবর্তীতে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়|