Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

জীবননগরে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

এখন সময়: সোমবার, ৬ এপ্রিল , ২০২৬, ১১:১৭:৫১ পিএম

জীবননগর প্রতিনিধি : চুয়াডাঙ্গার জীবননগরে পাট, গ্রীষ্মকালীন মুগ, তিল ও উফশি জাতের ধানের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। সোমবার বেলা সাড়ে ১০টায় জীবননগর উপজেলা কৃষি অফিস চত্বরে চলতি অর্থবছরে কৃষি পুনর্বাসন সহায়তা খাতে খরিপ মৌসুমের এই বীজ ও সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জীবননগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আশরাফুল আলম রাসেল।
জীবননগর উপজেলা কৃষি কর্মকর্তা মো. আলমগীর হোসেন জানান, জীবননগর উপজেলায় মোট ৬ হাজার কৃষকের মাঝে ৫ কেজি করে ধানের বীজ, ৫০০ কৃষকের মাঝে ৫ কেজি করে পাটের বীজ, ২০০ কৃষকের মাঝে ৫ কেজি করে মুগের বীজ এবং ১৩০ জন কৃষকের মাঝে ১ কেজি করে তিলের বীজ বিতরণ করা হবে। এছাড়াও প্রতিটি কৃষককে ডিএপি ও পটাশ সার দেওয়া হবে।
বীজ ও সার বিতরণ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা একাডেমিক সুপারভাইজার সৈয়দ আব্দুর জব্বার, সমাজসেবা কর্মকর্তা জাকির উদ্দিন, উপজেলা প্রকৌশলী আশরাফুল ইসলাম, পল্লী উন্নয়ন কর্মকর্তা জামিল আক্তার, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ইসমাইল হোসেন, সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা রফিকুল ইসলাম প্রমুখ।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)