Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

কেশবপুরে চাঁদার দাবিতে কলেজ শিক্ষকের বাড়িতে হামলার অভিযোগ

এখন সময়: মঙ্গলবার, ৭ এপ্রিল , ২০২৬, ০১:০৩:৩৩ এম

কেশবপুর প্রতিনিধি : কেশবপুরে পল্লীতে চাঁদার দাবীতে কলেজ শিক্ষকের বাড়িতে হামলা চালিয়ে জোরপূর্বক নগদ সাড়ে ৫ লাখ টাকা নিয়ে গেছে। এসময় আরো ৪ লাখ টাকার দাবিতে বিভিন্ন প্রকার ভয়ভীতি ও হুমকি দিয়ে চলেছে। চাঁদাবাজদের বিরুদ্ধে সিনিয়র জুডিশিয়াল আমলী আদালত কেশবপুর যশোর আদালতে মামলা দায়ের করা হয়েছে।
মামলার বিবরণে জানাগেছে- উপজেলার সাগরদাঁড়ি ইউনিয়নের গোপসেনা গ্রামের মৃত ইমান আলী গাজীর পুত্র ও কেশবপুর হাজী আব্দুল মোতালেব মহিলা কলেজের প্রভাষক আবুল বাশারের নিকটে উপজেলার ত্রিমোহিনী ইউনিয়নের সাহাপুর গ্রামের মৃত জামির পুত্র মশিয়ার রহমান গাজী (৫২), ও মশিয়ার রহমান গাজীর পুত্র মঞ্জুর হোসেন ফাহিম (২৪) এর নেতৃত্বে অজ্ঞাত আরো ৪/৫ জনের একটি চাঁদাবাজির দল আবুল বাশারের নিকট দীর্ঘদিন ১০ লাখ টাকা চাঁদা দাবি করে আসছিল। গত ১২ নভেম্বর রাত ১২ টার পরে ৪/৫ টি মোটরসাইকেল যোগে তার গোপসেনা গ্রামের বাড়িতে গিয়ে হামলা চালিয়েছে। এসময়ে আবুল বাশারকে বেধড়ক মারধর করে তার বাড়ির দোতলার একটি রুমে গিয়ে জমি কেনার জন্য ব্যাংক থেকে উত্তোলনকৃত নগদ সাড়ে ৫ লাখ টাকা ও অন্যান্য মালামাল নিয়ে যায়। এসময় চাঁদাবাজরা তার নিকট আরো ৪ লাখ টাকা দাবি করে চলে যায়।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)