নিজস্ব প্রতিবেদক: মণিরামপুরের শ্যামকুড় মাঝের পাড়া মাদানীয়া নূরানী মাদ্রাসার নতুন কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার জুম্মার নামাজের পর আয়োজিত এক সভায় সর্বসম্মতিক্রমে নতুন এই কমিটি ঘোষণা করা হয়। নতুন কমিটিতে বিশিষ্ট ব্যবসায়ী কামরুজ্জামান বাবুকে সভাপতি এবং আহসানুল কাবির লাভলুকে সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত করা হয়েছে। কমিটির অন্যান্য দায়িত্বপ্রাপ্তরা হলেন- সিনিয়র সহ-সভাপতি: মুস্তাফিজুর রহমান মিঠু, মো. মোহাইমিনুল রহমান, শফিকুল ইসলাম শফি, ইকরামুল কবীর। সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক মো. আল-আমিন হোসেন, মো. আহাদ আলী, মো. বাবুল আক্তার, মো. লিমন হোসেন, মো. নাইমুর রহমান। কোষাধ্যক্ষ: মো. নাহিদুজ্জামান নাহিদ, মো. আবুল হাসান, মো. সাব্বির রহমান সুমন। দপ্তর সম্পাদক: মো. আব্দুর রহমান। সহকারী দপ্তর সম্পাদক: মো. মেহেদী হাসান তপু, আব্দুল্লাহ শেখ। প্রচার সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. আলমগীর। প্রচার বিভাগের সদস্যরা হলেন- জি এম মেহেদী হাসান, মো. ইনামুল কবির, মো. আব্দুর রব, মো. রাকিব মোড়ল, মো. সবুজ হোসেন, মো. মারুফ, মো. সুমন, মো. ইলিয়াস, মো. ইব্রাহীম, মো. অনিক, মো. আলিফ, মো. আব্দুল্লাহ আল মামুন, মো. রায়হান উদ্দীন মোড়ল, মো. ইকরামুল হোসেন, মো. শামসুজ্জামান, মো. রাশেদুজ্জামান, মো. শামিমুর রহমান, মো. রাসেল, মো. বুরহান, শামিম, সোহান, সোহেল, মো. মুশফিকুর রহমান, হাসিব ও রাকিব। মাদ্রাসার পরিচালক মাওলানা মো. শিহাব উদ্দিন আল আজাদ নবগঠিত কমিটিকে সার্বিক দিকনির্দেশনা প্রদান করবেন। সভায় আরও উপস্থিত ছিলেন কামরুজ্জামান লাল্টু, আব্দুল ওয়াদুদ, ফিরোজ আহমেদ, শহিদুল ইসলাম শহিদ, রেজাউল করিম, নজরুল ইসলাম, নূরল দফাদার, মকবুল হোসেন, হাসানুজ্জামান লিটন, রবিউল ইসলাম রবি ও জিয়াউর রহমান। সভায় সভাপতিত্ব করেন মাওলানা গোলাম কিবরিয়া। নবগঠিত কমিটির সদস্যরা মাদ্রাসার সার্বিক উন্নয়ন, শিক্ষার মানোন্নয়ন এবং ধর্মীয় কার্যক্রমকে আরও গতিশীল করতে একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন।