Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

অভয়নগরে ৯০ কৃষক পেলেন মুগ তিলবীজ ও সার প্রণোদনা

এখন সময়: শুক্রবার, ৩ এপ্রিল , ২০২৬, ১০:৪৭:৩০ পিএম

অভয়নগর (যশোর) প্রতিনিধি: ‘কৃষিই সমৃদ্ধি’ এই শ্লোগানে যশোরের অভয়নগরে খরিপ-১/২০২৫-২৬ মৌসুমে মুগ ও তিল ফসলের প্রণোদনা কর্মসূচির উদ্বোধন হয়েছে। শুক্রবার (৩ এপ্রিল) সকাল ১১ টার দিকে উপজেলা প্রশাসন ও কৃষিসম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে পরিষদ চত্বরে এ কর্মসূচির উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে সুবিধাভোগী ক্ষুদ্র ও প্রান্তিক ৯০জন কৃষককে মুগ ও তিলবীজ এবং সার দেওয়া হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ সালাউদ্দীন দিপুর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন কৃষি কর্মকর্তা লাভলী খাতুন ও কৃষিসম্প্রসারণ কর্মকর্তা কামরুল হাসান। এ ব্যাপারে উপজেলা কৃষি কর্মকর্তা লাভলী খাতুন জানান, মুগ ও তিল ফসলের প্রণোদনা কর্মসূচির আওতায় অভয়নগর উপজেলা ও নওয়াপাড়া পৌর এলাকার ক্ষুদ্র ও প্রান্তিক ৩০জন কৃষককে ৫ কেজি করে মুগবীজ, ১০ কেজি ডিএপি সার ও ৫ কেজি করে এমওপি সার দেয়া হয়েছে। এছাড়া ৬০জন কৃষককে এক কেজি করে তিলবীজ, ১০ কেজি ডিএপি সার ও ৫ কেজি করে এমওপি সার দেয়া হয়েছে।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)