মিরাজুল কবীর টিটো: যশোরে শিক্ষা বোর্ডের আওতাধীন কলেজের ২০২৪-২৫ শিক্ষাবর্ষে দ্বাদশ শ্রেণিতে অধ্যায়নরত শিক্ষার্থীদের ছাড়পত্রের মাধ্যমে কলেজ পরিবর্তনের আবেদনের কার্যক্রম বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে। শিক্ষার্থীদের আবেদনের ভিত্তিতে কাঙ্খিত প্রতিষ্ঠানে আসন শুন্য থাকা, নির্ধারিত জিপিএ থাকা ও উভয় প্রতিষ্ঠান প্রধানের সম্মতি সাপেক্ষে আবেদন দাখিল করা যাবে। আবেদন দাখিল করার শেষ সময় আগামী ৯ এপ্রিল। বোর্ডের ওয়েবসাইটে দেয়া কলেজ পরিদর্শক প্রফেসর এসএম তৌহিদুজ্জামান সাক্ষরিত চিঠিতে উল্লেখ করা হয়েছে- শিক্ষার্থীর আবেদনের ভিত্তিতে বর্তমান কলেজের ইন্সটিটিউট প্যানেল থেকে আবেদন দাখিল করতে হবে এবং ভর্তিচ্ছু কলেজ আবেদন একসেপ্ট করবে। আবেদন বোর্ড থেকে অনুমোদিত হলে ইন্সটিটিউট প্যানেল অনুমতিপত্র পাওয়া যাবে। ছাড়পত্র প্রদানের অনুমতি পাওয়ার পর বর্তমান কলেজ থেকে ছাড়পত্র গ্রহণ করে ওই দিনের মধ্যে ভর্তির সকল প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। ছাড়পত্র প্রদানকালে কলেজের সংরক্ষিত একাডেমিক ট্রান্সক্রিপ্ট ফেরত প্রদান করতে হবে, ভর্তি গ্রহণকারী কলেজকে শিক্ষার্থীর নিকট থেকে একাডেমিক ট্রান্সক্রিপ্ট নিয়ে অধ্যক্ষের নিজ হেফাজতে সংরক্ষণ করতে হবে। ছাড়পত্র প্রদানকারী কলেজ যে মাসে ছাদপত্র প্রদান করবে, সেই মাস পর্যন্ত বেতনাদি গ্রহণ করবে। ভর্তি গ্রহনকারী কলেজ পূর্বের কলেজে যে পর্যন্ত বেতন পরিশোধ আছে, তার পরবর্তী মাস থেকে বেতন গ্রহণ করবে। আবেদন ফরম বোর্ডের ওয়েবসাইটে পাওয়া যাবে। এই সময়ের পর দ্বাধ শ্রেণির অধ্যায়নরত শিক্ষার্থীদের এক কলেজ থেকে অন্য কলেজে যাওয়ার অনুমতি প্রদান করা হবে না।