প্রেসবিজ্ঞপ্তি: যশোরের শার্শা উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান সরকারি বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ ডিগ্রি কলেজ-এর অধ্যক্ষ প্রফেসর মোঃ আসাদুল আলম খানের অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে কলেজ অডিটোরিয়ামে কলেজ কর্তৃপক্ষের আয়োজনে আনুষ্ঠানিকভাবে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। কলেজের হিসাববিজ্ঞান বিভাগের প্রভাষক শহিদুল আলমের সভাপতিত্বে এবং ইংরেজি বিভাগের প্রভাষক সেলিমুজ্জামান খানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিদায়ী অধ্যক্ষ প্রফেসর মোঃ আসাদুল আলম খান। তিনি তার বক্তব্যে কলেজে দায়িত্ব পালনকালে তিন বছর চার মাসের অভিজ্ঞতা তুলে ধরেন এবং শিক্ষক-শিক্ষার্থীসহ সংশ্লিষ্ট সকলের সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। অনুষ্ঠানে শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী এবং ছাত্রছাত্রীদের উদ্যোগে পৃথকভাবে বিদায় সংবর্ধনার আয়োজন করা হয়। এ সময় বক্তারা বিদায়ী অধ্যক্ষের কর্মজীবনের নানা দিক স্মরণ করে আবেগঘন বক্তব্য প্রদান করেন। বক্তব্য দেন কলেজ শিক্ষক-কর্মকর্তা পরিষদের সাধারণ সম্পাদক প্রভাষক হাসান জহির উদ্দীন আহম্মদ, ডিহি ইউনিয়ন বিএনপির সভাপতি ওলিয়ার রহমান, শার্শা সরকারি মহিলা কলেজের প্রভাষক মনিরুল ইসলাম সোনা, প্রভাষক আবুল হাসান, সাহীদুজ্জামান, রোকনুজ্জামান রোকন, শহিদুল ইসলাম, আলিম রেজা বাপ্পি, ফাহাদ আহম্মেদ, জুবায়ের হাসান এবং নাছিমা ইয়াসমিন মিনি। এছাড়া কলেজের প্রাক্তন ছাত্র শিক্ষানবিশ আইনজীবী ও সাংবাদিক বিএম রুহুল কুদ্দুস শাকিল বক্তব্য রাখেন। ছাত্রছাত্রীদের পক্ষে বক্তব্য দেন রোকনুজ্জামান, জাকিয়া সুলতানা, জাকির হোসেন ও সাদিয়া খাতুন। তারা বিদায়ী অধ্যক্ষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ডিহি ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতি কামাল হোসেন, সাধারণ সম্পাদক জব্বার সরদার, সাংগঠনিক সম্পাদক সালাউদ্দীন ও আশরাফুল ইসলামসহ কলেজের সকল শিক্ষক-শিক্ষিকা, চতুর্থ শ্রেণির কর্মচারী এবং বিপুল সংখ্যক শিক্ষার্থী। বিদায় অনুষ্ঠানে প্রফেসর আসাদুল আলম খানের সম্মানে শ্রদ্ধাঞ্জলি পাঠ, ফুলেল শুভেচ্ছা প্রদান, ক্রেস্ট ও বিভিন্ন উপহার সামগ্রী তুলে দেওয়া হয়। পুরো অনুষ্ঠানটি ছিল আবেগঘন ও স্মৃতিময়, যেখানে শিক্ষক-শিক্ষার্থীসহ সকলের উপস্থিতিতে বিদায়ী অধ্যক্ষের প্রতি ভালোবাসা ও সম্মান প্রকাশ পায়।